চুইঝাল

 চুইঝাল
অত্যন্ত জনপ্রিয় একটি মসলার নাম। আমরা অনেকেই হয়তো এই নামটার সাথে পরিচিত আবার অনেকেই প্রথম শুনলাম৷ এটা স্বাভাবিক ব্যাপার৷ কারন আমরা সবাই অনেক কিছু চিনিনা বা সেসব সম্পর্কে জানিনা। তাই সেটাকে যখন চিনতে যাই বা তার সম্পর্কে জানতে যাই তখনি তার নামটা প্রথমবার শুনে থাকি। এটাও তার ব্যাতিক্রম নয়।


কৃষিপ্রধান এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা এলাকায় বিভিন্ন ধরনের বা জাতের ফসল ফলে। হয়তো এক আলাকার বা অঞ্চলের মানুষ অন্য এলাকা বা অঞ্চলের ফসলের সম্পর্কে জানিনা বা কম জানি কয়েকটা কমন বা নিয়মিত ফসল ব্যাতীত।

চুইঝাল এমন একটা মসলা জাতীয় ফসল যেটা বাংলাদেশের দক্ষিনাঞ্চলে খুব বেশি চাষ হয়। যদিও এটা আগে এতোটা বেশি চাষ হতোনা তবে এখন যেহেতু এটা বিদেশেও রপ্তানি হচ্ছে তাই দিনে দিনে এটার চাষ বহুগুনে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে চাষীরা বা এর সাথে জড়িত ব্যাবসায়ীরা দেশের চাহিদা মিটিয়ে এখন বিভিন্ন দেশেও রপ্তানি করছে।


আমাদের বাংলাদেশের অনেক এলাকার মানুষ বিশেষ করে উত্তরাঞ্চল এবং ঢাকার আশ পাশের কয়েকটা জেলার মানুষও এটা সম্পর্কে জানেনা বা খুব কম জানে। চুইঝাল দেখতে লতা গাছের মতোই। তবে পাতা গুলো পান পাতার মতোই দেখতে। অনেক না চিনে এটাকেই পান বলে থাকেন।
চুইঝালটা বেশ ঝাঝালো বা ঝাল হয়ে থাকে কিন্তু স্বাদ কিন্তু প্রচুর। যার ফলে ঝাল যতই বেশি হোক না কেন এটার চাহিদা প্রচুর।

একটা চুইঝাল গাছ অনেকদিন পর্যন্ত বেচে থাকতে পারে, যদি এটাকে কেটে না ফেলা হয়। একটা চুইঝাল গাছ থেকে এক মনের বেশি চুইঝাল সংগ্রহ করা যায় বা তারও বেশি৷ গাছের বয়স যত বেশি হবে চুইঝালের পরিমান তত বেশি হবে।

গাছটা লতা জাতীয় তাই এটার কোন বীজ হয়না৷ তবে এটার চিকন চিকন ডাল বা শাখা বা লতা কেটে লাগাতে হয়। এটাকে যেকোন রসালো গাছের সাথে জুড়িয়ে লাগানো হয় যাতে করে সেই গাছে পেচিয়ে উঠে যেতে পারে।

চুইঝাল কম বেশী সকল রান্নাতেই ব্যাবহার করা যায়৷ তবে বাংলাদেশে এটার বহুল ব্যাবহার দেখা যায় বিশেষ করে
বিভিন্ন ধরনের গোশত/ মাংস রান্না করতে, ছোলা ভুনা করতে, কালোজিড়া ভর্তা ককরতে। তবে আপনি চাইলে আপনার প্রতিদিনের যেকোন রান্নায় এটা রাখতে পারেন।

এটা যে শুধু রান্না করলেই শেষ তা কিন্তু না৷ আপনি এটাকে ডাটার মতো করে চিবিয়ে খেতে পারবেন। ঝাল যত বেশি স্বাদ তত বেশী।

চুইঝাল বাংলাদেশের দক্ষিনাঞ্চলে ব্যাক্তিগত ভাবে যার যার বাসা বাড়িতে রান্না করা ছাড়াও এটার বিভিন্না রান্না পাওয়া যায় বিভিন্ন ছোট বড় হোটেল, রেস্টুরেন্টে। যেটা ব্যাবসায়ীদের কাস্টমার বাড়ানোর জন্য এক বিরাট ভুমিকা রাখে।

 

ব্রাদার্স ফার্ম তাই উদ্যোগ নিয়েছে তারা চুইঝাল পৌছে দিবে দেশের সব প্রান্তে সবার কাছে যাতে করে সবাই দেশের পন্য সম্পর্কে জানতে, চিনতে ও ব্যাবহার করতে পারে।



 ব্রাদার্স ফার্মের নিজস্ব ফার্মে চাষ হচ্ছে চুইঝাল। সম্পুর্ন প্রাকৃতিক উপায়ে চাষ করা হত৷ এখানে কোন রকম ভেজাল করা বা কেমিক্যাল মেশানোর উপায় নেই। 


আইটেমের নাম:  চুইঝাল

দাম: ৯৫০ টাকা কেজি (ব্যাবসায়ের শুরু উপলক্ষে ৫০ টাকা ছাড়)

পণ্য ধরণ: Available

যোগাযোগ: হোয়াটসঅ্যাপ +880 1936 708586

চিতলমারী উপোজেলার যে কোনও এলাকায় বিনামূল্যে হোম ডেলিভারি।

সর্বনিন্ম অর্ডার ১ কেজি

ORDER NOW

 

 

আমাদের সাথে  আরও যোগাযোগ করুন

Comments